শিশুকে ধর্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর পোরশা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নে ১০ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। থানার পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, শুক্রবার বিকেলে ওই শিশু তার বড় ভাইয়ের সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে বের হয়। পথে ফাঁকা মাঠে একা পেয়ে অজ্ঞাত এক যুবক তাকে ধর্ষণ ও মারধর করে অজ্ঞান অবস্থায় ফেলে চলে যায়। শনিবার সকালে মাঠে যাওয়া কৃষকেরা তাকে দেখতে পান।  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি