প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় চার বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় সুমন মিয়া নামের এক তরুণের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল শনিবার শিশুটির বাবা বাদী হয়ে শিবালয় থানায় মামলা করেন। মেয়েটির পরিবার সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে জুনিকালশা গ্রামের সুমন চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে তাঁর বাড়িতে নিয়ে যান। এরপর তিনি শিশুটিকে ধর্ষণ করেন। একপর্যায়ে শিশুটির মা এসে তাকে উদ্ধার করে। শিশুটিকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিবালয় থানার ওসি রকিবুজ্জামান বলেন, এ ঘটনায় সুমনকে আসামি করে শিশুটির বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।