শিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে দুজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনায় শাবনূর ওরফে ছুটনি (১০) নামে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের পর গলা কেটে হত্যার দায়ে দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ এ কে এম আবুল কাশেম এ রায় দেন।
মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন নেত্রকোনার বারহাট্টা উপজেলার মো. আলী হোসেন (২৫) ও সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার হরিপুর গ্রামের মামুদ হোসেন (২৫)।
মামলার সংক্ষিপ্ত বিবরণ ও আইনজীবী সূত্রে জানা গেছে, বারহাট্টা উপজেলার অতিথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ও অতিথপুর গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে শাবনূর ২০১২ সালের ১৩ জুন মাঠে গরু আনতে যায়। তখন আলী হোসেন ও মামুদ হোসেন তাকে ধর্ষণ করে ঘাস কাটার কাঁচি দিয়ে গলা কেটে হত্যা করে। পরদিন সকালে বাড়ির পাশে পাটখেতে মেয়েটির লাশ পাওয়া যায়। এ ঘটনায় বারহাট্টা থানায় মামলা করেন মেয়েটির বাবা।
চাঞ্চল্যকর এ মামলায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল ওই রায় দেন আদালত।