শিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে তরুণের ফাঁসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্ষণের পর শিশু হত্যার দায়ে ময়মনসিংহে এক তরুণের মৃত্যুদণ্ড হয়েছে। সেই সঙ্গে তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক হেলাল উদ্দিন গতকাল বৃহস্পতিবার এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত তরুণ হলেন রফিকুল ইসলাম কাজল (২২)। তাঁর বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই গ্রামে। ২০১২ সালের এপ্রিলে সদর উপজেলার দড়িভাবখালি গ্রামের সাত বছরের শিশু সোনিয়া আক্তার বাড়ি থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরদিন বাড়ির পাশে সুতিয়াখালী নামাপাড়া গ্রামের একটি জঙ্গলে তার লাশ পাওয়া যায়। ঘটনার দিন সোনিয়াকে রফিকুলের সঙ্গে যেতে দেখেছেন কয়েকজন এলাকাবাসী। রফিকুলই সোনিয়াকে ধর্ষণের পর হত্যা করেন।