প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিকটার ইউনিয়নে এক শিশুকে (৯) ধর্ষণের অভিযোগে গত রোববার রাতে ছোট শিংগা গ্রামের অলিয়ার রহমানকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৭ জুন দুপুর আড়াইটার দিকে অলিয়ার শিশুটিকে লুডু খেলার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান সালিস করে মীমাংসার চেষ্টা করেন। শিশুটির মা বলেন, ‘সালিসে ন্যায়বিচার না পেয়ে আমরা মামলা করেছি।’