শিশুকে ধর্ষণের অভিযোগ
রাজবাড়ীতে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। কালুখালী উপজেলার কলিকাপুর ইউনিয়নে ওই শিশুর নিজের বাড়িতে এ ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সকালে তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শিশুটির মা জানান, তিনি গত রোববার দুপুরে এক প্রতিবেশীর পুকুরে গোসল করতে যান। এ সময় বাড়িতে তাঁর মেয়েকে একা পেয়ে ঝাউগ্রামের পিয়ার আলী (৩৫) তাকে ধর্ষণ করেন। তিনি গোসল শেষে বাড়ি ফিরে মেয়েকে কাঁদতে দেখে বিষয়টি বুঝতে পারেন। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটলে সোমবার তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্ত্রীরোগ বিশেষজ্ঞ আঞ্জুয়ারা সুমী জানান, বিভিন্ন আলামত দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটি ধর্ষণের শিকার হয়েছে।
কালুখালী থানার ওসি আজিজুর রহমান জানান, ঘটনা শোনার পর তদন্ত করার জন্য শিশুটির বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটির মা ধর্ষণের অভিযোগে পিয়ারের বিরুদ্ধে মামলা করবেন বলে জানিয়েছেন। অভিযুক্ত পিয়ার পলাতক।