শিশুকে ধর্ষণের অভিযোগে ইমামকে ঝাড়ুপেটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহরের নাজির শংকরপুর এলাকায় আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ এ ঘটনায় একই এলাকার একটি মসজিদের ইমামকে (২৭) আটক করেছে।এলাকাবাসীর অভিযোগে জানা যায়, নাজির শংকরপুর প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীতে পড়ুয়া ওই শিশু সোমবার বিকেলে স্কুল থেকে বাড়ি ফিরছিল। পথে ওই ইমাম তাকে ডেকে তাঁর কক্ষে নিয়ে যান ও ধর্ষণ করেন।স্থানীয় লোকজন জানান, ঘটনা জানাজানি হলে এলাকাবাসী ইমামকে ধরে ঝাড়ুপেটা করেন। পরে মসজিদ কমিটির লোকজন গিয়ে তাঁকে উদ্ধার করে মসজিদে আটকে রাখেন। মসজিদ কমিটি বিষয়টি সালিসের মাধ্যমে মীমাংসার চেষ্টা চালায়, কিন্তু জনরোষের কারণে তা ব্যর্থ হয়। পরে কমিটির লোকজন ইমামকে পুলিশের হাতে তুলে দেন। যশোর কোতোয়ালি থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, ওই ইমামকে গতকাল মঙ্গলবার জেলহাজতে পাঠানো হয়েছে।