শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ১০ বছরের এক মেয়েশিশুকে ধর্ষণের অভিযোগে দেলোয়ার হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার রাতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। দেলোয়ার বরগুনার পাথরঘাটা উপজেলার সুলতান আহম্মদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৃথক দুটি বাসায় দুই স্ত্রীকে নিয়ে সীতাকুণ্ডে বসবাস করে আসছেন দেলোয়ার। প্রথম স্ত্রী উপজেলার ছলিমপুর ইউনিয়নের সিডিএ এলাকায় এবং দ্বিতীয় স্ত্রী কর্নেলহাট এলাকায় ভাড়া বাসায় থাকেন। ধর্ষণের শিকার শিশুটির পরিবারের সদস্যরা সিডিএ এলাকায় বাস করেন। গত বৃহস্পতিবার দেলোয়ার ওই শিশুকে বেড়ানোর কথা বলে কর্নেলহাট এলাকায় তাঁর ভাড়া বাসায় নিয়ে ধর্ষণ করেন।