শিশুকে ধর্ষণের অভিযোগে চাচা আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় চতুর্থ শ্রেণীর এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার দূর-সম্পর্কের এক চাচাকে আটক করেছে পুলিশ। মেয়েটি স্থানীয় একটি মাদ্রাসায় পড়ে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মেয়েটির মা অভিযোগ করেন, তাঁদের বাসার পাশেই তাঁর স্বামীর মামাতো ভাই মাহমুদ (২৫) একটি কক্ষে ভাড়া থাকেন। সকাল সাড়ে আটটার দিকে তিনি বাজার করতে গেলে মাহমুদ তাঁর মেয়েকে নিজের কক্ষে নিয়ে গিয়ে প্রথমে মারধর ও পরে ধর্ষণ করেন। এ সময় শিশুটির চিত্কারে আশপাশের লোকজন গিয়ে মাহমুদকে ধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, থানা হাজতে মাহমুদকে আটক রাখা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।