শিশুকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের নান্দাইলে এক শিশুকে (৬) ধর্ষণের অভিযোগে এক মাদ্রাসাশিক্ষককে (৩২) গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে পুলিশ।
শিশুটির মা বলেন, তাঁর মেয়ে স্থানীয় একটি কিন্ডারগার্টেনের নার্সারির ছাত্রী। গতকাল বৃহস্পতিবার তিনি মেয়েকে পড়ার জন্য স্থানীয় ছালুয়াপাড়া নূরানী হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের কাছে পাঠান। ওই শিক্ষক শিশুটিকে তাঁর শয়নকক্ষে নিয়ে ধর্ষণ করেন। মেয়ে বাড়ি গিয়ে কান্নাকাটি শুরু করে।
এ ঘটনায় শিশুটির মা থানায় মামলা করেছেন। থানাহাজতে থাকা ওই শিক্ষক বলেন, ‘আমার ভুল হয়েছে। ক্ষমা করে দিন।’