শিশুকে ধর্ষণের চিত্র ইন্টারনেটে মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নে এক শিশুকে (১৩) ধর্ষণ করে তা ভিডিও করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়েছে৷ এ অভিযোগে গত বুধবার ওই শিশুটির বড় ভাই ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা করেছেন।
আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দিতে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
মামলার আরজি সূত্র জানা যায়, দরিদ্র পরিবারের ওই শিশু গত ২৭ মে প্রতিবেশী রবিউল মোল্লার বাড়িতে ঘুমাতে যায়। রাতে রবিউলের ভাতিজা ইমদাদুল মোল্লা (২১) ও ভাগনে সোহেল মোল্লা (২০) শিশুটিকে ধর্ষণ করেন। ধর্ষণের ছবি মুঠোফোনের মাধ্যমে ভিডিও ধারণ করে পরে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়।
শিশুটির বাবা বলেন, ‘মাতবরেরা সালিস করার কথা বলে আমাদের মামলা করা থেকে বিরত রেখেছিলেন৷ এক মাসেও সুবিচার না পাওয়ায় অবশেষে আদালতে মামলা করেছি৷