শিশুকে ধর্ষণের চেষ্টা, স্কুলছাত্র পলাতক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরের বেতগাড়ী পূর্বপাড়া গ্রামের দশম শ্রেণীর এক স্কুলছাত্র ছয় বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করে। শিশুর দিনমজুর বাবা জানান, ৯ মার্চ বেলা আড়াইটায় তাঁর মেয়ে সহপাঠীদের সঙ্গে বাড়ির সামনে খেলাধুলা করছিল। এ সময় আবদুস সাত্তারের ছেলে মো. কানন তাঁর মেয়েকে তাদের বাড়িতে ডেকে নিয়ে যায়। একটি ঘরে কানন তাঁর শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটি চিৎকার দিলে কানন তাকে ছেড়ে দেয়।শিশুটির মা জানান, এ ঘটনা স্থানীয় কয়েকজন ওই ছেলের উপযুক্ত বিচার করে দেবেন বলে আশ্বাস দেন। এ কারণে ওই সময় তাঁরা থানায় অভিযোগ দেননি। কিন্তু ঘটনার সাত দিন পার হলেও উপযুক্ত বিচার না পাওয়ায় শুক্রবার রাতে থানার পুলিশের কাছে এসে মামলা করেন। কাননকে গতকাল শনিবার বাড়িতে পাওয়া যায়নি। এমনকি তার বাবাও বাড়িতে নেই।