শিশুকে ধর্ষণের চেষ্টা যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন বছরের একটি শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রাজধানীর কামরাঙ্গীরচরে মোশাররফ হোসেন (২০) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক জানান, আইসক্রিম খাওয়ানোর লোভ দেখিয়ে মোশাররফ শিশুটিকে আলীনগরের বাসা থেকে নিয়ে যায়। স্থানীয় একটি আইসক্রিম ফ্যাক্টরির কক্ষে নিয়ে গিয়ে সে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটি চীৎকার করে কাঁদতে শুরু করলে স্থানীয়রা এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে। তারা মোশাররফকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।মোশাররফের বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার কাজীর পাগল গ্রামে।