শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মতিয়ার রহমান (১৮) নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় গত সোমবার শিশুটির বাবা বাদী হয়ে আদমদীঘি থানায় মামলা করেছেন। ওই দিন দুপুরে পুলিশ মতিয়ার রহমানকে গ্রেপ্তার করে।আদমদীঘি থানার ওসি তোজাম্মেল হক বলেন, সোমবার মতিয়ার রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অপর দুই আসামি একই গ্রামের জুয়েল ও এনামুল হক। পুলিশের জিজ্ঞাসাবাদে মতিয়ার রহমান তাঁর দোষ স্বীকার করেছেন। গতকাল মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।