শিশুকে ধর্ষণের দায়ে কিশোরের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম শ্রেণীর এক ছাত্রীকে (৭) ধর্ষণের দায়ে নড়াইলে তানভির বিশ্বাস (১৬) নামের এক কিশোরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নড়াইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবদুল মতিন এ দণ্ডাদেশ দেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১০ সালের ১৬ জুন জেলার লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের নালিয়া গ্রামের ইসলাম বিশ্বাসের ছেলে তানভির বিশ্বাস স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর এক ছাত্রীকে ফুসলিয়ে নিজ বাড়ি নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষণের শিকার ওই ছাত্রীর বাবা বাদী হয়ে লোহাগড়া থানায় তানভিরকে আসামি করে মামলা দায়ের করেন।