শিশুকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে ১২ বছরের এক শিশুকে ধর্ষণ করার দায়ে নায়েব আলীকে (২৪) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। আজ বৃহস্পতিবার জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বজলুর রহমান এ আদেশ দেন। তবে দণ্ডপ্রাপ্ত আসামি পলাতক। 

ফরিদপুর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) বাবু মোল্লা সাংবাদিকদের বলেন, ২০১১ সালের ৮ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে নায়েব আলী ওই শিশুকে অপহরণ করে উপজেলার বৈকুণ্ঠপুর গ্রামের আলিয়ার বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। ওই বছর ১০ এপ্রিল ওই শিশুর বাবা বাদী হয়ে মধুখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে নায়েব আলীকে আসামি করে মামলা করেন।
পিপি বলেন, আদালত অপহরণের দায়ে নায়েব আলীকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন।