শিশুকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটে আট বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
লালমনিরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (দায়রা জজ) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী গতকাল রোববার দুপুরে এ রায় ঘোষণা করেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০০২ সালের ১২ মে লালমনিরহাট সদর উপজেলায় এক শিশুকে স্থানীয় একটি নদীতে মাছ ধরার কথা বলে নিয়ে ধর্ষণ করেন রফিকুল ইসলাম। শিশুটির বাবা ওই রাতে লালমনিরহাট সদর থানায় একমাত্র আসামি রফিকুল ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
সরকারি কৌঁসুলি আকমল হোসেন আহমেদ বলেন, আসামির অনুপস্থিতিতে রায় হয়েছে। গ্রেপ্তার বা আত্মসমর্পণের পর সাজা কার্যকর হবে।