শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর সদর উপজেলার উত্তর বিনোদপুর গ্রামের একটি সেপটিক ট্যাংক থেকে পুলিশ গত রোববার রাতে আট বছর বয়সী একটি শিশুর লাশ উদ্ধার করেছে। শিশুটির পরিবারের অভিযোগ, প্রতিবেশী এক বখাটে যুবক তাকে ধর্ষণের পর হত্যা করে লাশ সেপটিক ট্যাংকে ফেলে দেয়। পুলিশ ও মামলার এজাহারের বিবরণ অনুযায়ী সদর উপজেলার দর্শনা ইউনিয়নের উত্তর বিনোদপুর গ্রামের সামছুল আলমের শিশুকন্যা সাদিয়া আক্তার সিমু স্থানীয় ডারারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে পড়ত। সে রোববার দুপুরে তার বান্ধবী প্রতিবেশী আতাউর রহমানের মেয়ের সঙ্গে তাদের বাড়ির উঠানে খেলছিল। এ সময় আতাউর রহমানের বখাটে ছেলে তুহিন (১৮) তাকে কৌশলে ঘরে নিয়ে ধর্ষণ করে। মেয়েটি চিৎকার করতে থাকলে তুহিন তার মুখ চেপে ধরে। এতে একপর্যায়ে শিশুটি শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। অবস্থা বেগতিক দেখে তুহিন শিশুটির লাশ তাদের বাড়ির সেপটিক ট্যাংকের ভেতর ফেলে পালিয়ে যায়। ঘটনা জানাজানি হয়ে গেলে গ্রামবাসী পুলিশে খবর দেন। পুলিশ সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।কোতোয়ালি থানার ওসি আলতাফ হোসেন বলেন, এ ঘটনায় শিশুটির বাবা সামছুল আলম বাদী হয়ে রাতেই মামলা করেন। ঘটনার পর থেকে তুহিনদের বাড়ির সবাই পলাতক।