শিশুকে ধর্ষণের পর হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মধুপুরে আট বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার শিশুটির লাশ উদ্ধার করেছে পুলিশ।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, |ভুটিয়া গ্রামের আবুল কালামের মেয়ে বীথি (৮) গত সোমবার বিকেলে স্থানীয় নূরানী মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল৷ পথে তাকে তুলে নেওয়া হয়। বীথির বাবা এই অপহরণের জন্য একই গ্রামের কামরুলকে (২২) সন্দেহ করে মধুপুর থানায় অভিযোগ করেন। পুলিশ কামরুলকে আটক করে। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী, গতকাল সকালে মধুপুর জঙ্গল থেকে পাতা দিয়ে ঢাকা অবস্থায় বীথির লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় বীথির বাবা বাদী হয়ে মধুপুর থানায় মামলা করেছেন। পুলিশ জানিয়েছে, আজ বুধবার কামরুলকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।