শিশুকে পাশবিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ বছরের শিশুকে পাশবিক নির্যাতন ও হত্যার ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত রইচ শেখের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও ধর্ষকের কুশপুত্তলিকা দাহ করেছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার বেলা একটায় নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে আধ ঘণ্টাব্যাপী ওই কর্মসূচি পালিত হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা পৌনে একটার দিকে নোয়াখালী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা প্রেসক্লাবের সামনে সমবেত হন। এরপর বেলা একটার সময় প্রেসক্লাবের সামনের সড়কে তাঁরা মানববন্ধন করেন। শিক্ষার্থীরা এ সময় পাঁচ বছরের শিশুকে পাশবিক নির্যাতন ও হত্যার ঘটনাসহ নারী-শিশুর ওপর সহিংস ঘটনা বন্ধের দাবিসংবলিত বিভিন্ন পোস্টার ও ব্যানার বহন করেন।মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একজন প্রতীকী ধর্ষকের কুশপুত্তলিকা দাহ করেন।