শিশুকে ফেলে বাবা-মা উধাও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছয় মাসের এক শিশুকে ফেলে রেখে বাবা-মা পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে।স্থানীয় সূত্র জানায়, উপজেলার দক্ষিণ তারাব এলাকার আলতাফ হোসেনের বাড়িতে মুকবুল হোসেন নামের এক ব্যক্তি ২০ বছর ভাড়ায় ছিলেন। দেড় মাস আগে মুকবুল বাড়ি ছেড়ে দেন। কিন্তু তাঁর মেয়ে ও জামাই পরিচয়ে স্থানীয় একটি পাটকলের শ্রমিক ফাতেমা ও রফিক হাওলাদার ওই ঘর ভাড়া নেন। গতকাল বুধবার ভোরে ফাতেমা ও রফিক তাঁদের ছয় মাসের সন্তান রাকিবাকে রেখে পালিয়ে যান।রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুর রহমান বলেন, সকালে রাকিবার কান্না শুনে আলতাফ ঘরের দরজা খোলা দেখতে পান। অনেক খোঁজা করেও তিনি শিশুটির বাবা-মায়ের সন্ধান পাননি। পরে আলতাফ দেখেন, তাঁর ঘরে থাকা ৮৫ হাজার টাকা, সাড়ে তিন ভরি স্বর্ণালংকারসহ অন্যান্য মালামাল খোয়া গেছে। দুপুরে আলতাফ শিশুটিকে নিয়ে থানায় আসেন।