শিশুকে মানুষ করার দায়িত্ব মায়েরই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যালয় ছুটির পর সন্তান যথাসময়ে বাড়ি ফিরছে কি না, সে ব্যাপারে মাকে অবশ্যই নজর দিতে হবে। তা না হলে সন্তানের বিপথগামী হওয়ার আশঙ্কা থাকে। শিশুকে মানুষ করার দায়িত্ব মায়েরই।গতকাল বুধবার হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ ও মা সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম সোহরাব হোসেন এসব কথা বলেন।বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি জামাল মো. আবু নাছেরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রজন্ম ৭১-এর নেতা নিজামুল হক, ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাস গুপ্ত, ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী প্রমুখ। পরে অতিথিরা ১৫ জন মেধাবী শিক্ষার্থীকে ক্রেস্ট উপহার দেন।প্রজন্ম ৭১-এর নেতা নিজামুল হক বলেন, ‘বিদ্যালয়ের সমস্যাগুলো আমি আমার বাবা সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদের কাছে উপস্থাপন করব।’