শিশুকে যৌন হয়রানির অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর দারুস সালাম থানা এলাকায় গতকাল শনিবার পাঁচ বছরের এক শিশুকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। ওই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, দারুস সালাম থানা এলাকায় পরিবারের সঙ্গে এক বাসায় থাকে শিশুটি। তার বাবা রিকশাচালক। গতকাল বিকেলে সে বাসার সামনে খেলছিল। এ সময় স্থানীয় এক ব্যক্তি তাকে পাশের বাসায় নিয়ে গিয়ে যৌন হয়রানি করে। তখন শিশুটির চিৎকারে আশপাশের লোকজন সেখানে ছুটে যায়। তবে তার আগেই ওই ব্যক্তি পালিয়ে যায়। পরে অসুস্থ অবস্থায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়।
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘এ ধরনের খবর শুনেছি। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।’