শিশুকে যৌন হয়রানির চেষ্টা তরুণ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় পাঁচ বছরের একটি মেয়েকে যৌন হয়রানির চেষ্টার অভিযোগে জায়েদ আহমদ (১৯) নামের এক তরুণকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন গ্রামবাসী। উপজেলার দোহালিয়া গ্রামে গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। বড়লেখা থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল আটটার দিকে উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের দোহালিয়া গ্রামের পাঁচ বছরের একটি মেয়ে দাদার জন্য পান-সুপারি কিনতে বাড়ির কাছের দোকানে যায়। বাড়ি ফেরার পথে পাঁচ টাকার লোভ দেখিয়ে জায়েদ আহমদ শিশুটিকে একটি বসতঘরে নিয়ে যৌন হয়রানির চেষ্টা করেন।