শিশুকে হত্যা করলেন সৎমা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের পীরগাছা উপজেলায় পলাশ (৮) নামের এক শিশুকে তার সৎমা গলাটিপে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।গতকাল শুক্রবার ভোরে পারুল ইউনিয়নের শরিফসুন্দর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ওই শিশুর সৎমা ফিরনি বেগমকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, মোবারক হোসেন তাঁর স্ত্রী ফরিদা বেগমকে তালাক দেওয়ার পর ফিরনি বেগমকে বিয়ে করেন। ফরিদার শিশুসন্তান পলাশকে (৮) বাবার সঙ্গে থাকতো। গতকাল ভোরে ফিরনি বেগম পলাশকে গলাটিপে হত্যা করে লাশ বাড়ির পাশের পুকুরের পানিতে ফেলে দেন।