শিশুকে হত্যার কথা স্বীকার করলেন চাচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারিবারিক বিরোধ নিয়ে জায়ের সঙ্গে ঝগড়া হয় তিন বছরের শিশু তানভীর হোসেনের মায়ের। এর জের ধরে তানভীরকে ডুবিয়ে হত্যা করেন চাচি। গতকাল মঙ্গলবার মানিকগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে এই হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন চাচি চায়না বেগম (২৮)। গত সোমবার মানিকগঞ্জ সদর উপজেলার জয়নগর গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

পুলিশ, স্থানীয় ও শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে, জয়নগর গ্রামের দুই ভাই আক্কাস আলী ও তালেব আলী একই বাড়িতে থাকেন। পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই আক্কাসের স্ত্রী কমলা বেগমের সঙ্গে দেবর তালেবের স্ত্রী চায়নার ঝগড়া হয়। কয়েক দিন আগেও তাঁদের দুজনের মধ্যে ঝগড়া হয়।

গত সোমবার সকাল ১০টার দিকে বাবা-মার অগোচরে চাচি চায়নার সঙ্গে শিশু তানভীর বাড়ির কাছে কালীগঙ্গা নদীতে গোসল করতে যায়। এক ঘণ্টা পর চায়না শিশুটির মৃতদেহ বাড়িতে নিয়ে যান। পানিতে ডুবে তানভীর মারা গেছে বলে চায়না বাড়ির লোকজনকে জানান। কিন্তু বিষয়টি সন্দেহ হলে তাঁরা পুলিশে খবর দেন। ওই দিন দুপুরে পুলিশ বাড়ি থেকে শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।