শিশুকে হত্যার পর বাবার আত্মহত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের দরগাগেট এলাকার একটি আবাসিক হোটেল থেকে গতকাল বুধবার সকালে এক ব্যক্তি ও একটি শিশুকন্যার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ঘটনাস্থল থেকে শিশুর মা ফাতেমা আফরিনকে আটক করেছে।
পুলিশ জানায়, ওই ব্যক্তির নাম আলীম উল্লাহ (৩০)। শিশুটির নাম সাদিয়া আফরিন (২)। শিশুটি আলীমের। শিশুটিকে গলা কেটে হত্যার পর তিনি আত্মহত্যা করেন বলে মনে হচ্ছে।
হোটেলের ব্যবস্থাপক হুমায়ুন কবীর জানান, বুধবার ভোর ছয়টা ১০ মিনিটে একটি শিশুসন্তানকে নিয়ে এক দম্পত্তি তাঁর হোটেলে এসে কক্ষ ভাড়া চান। নিবন্ধন শেষে তিনজনের ছবি তুলে ৩৫ নম্বর কক্ষ দেওয়া হয়। সেখানে হোটেলবয় সকালের নাশতাও পৌঁছে দেয়। সকাল আটটার দিকে ওই কক্ষ থেকে নারী কণ্ঠের চিৎকার পাওয়া যায়।