পাঁচ থেকে ১৫ বছর বয়সী শিশুদের আঁকা ছবি নিয়ে আন্তর্জাতিক শিশুচিত্রকলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতিযোগিতার জন্য ছবি জমা দেওয়ার আহ্বান জানিয়েছে শিশুদের সাংস্কৃতিকবিষয়ক প্রতিষ্ঠান শিশু কানন। যেকোনো বিষয়ের ওপরে আঁকা ছবি জমা দেওয়া যাবে। তবে ছবির মাপ হতে হবে ১০×১৫ ইঞ্চি। এ বিষয়ে নিবন্ধন ও ছবি জমা দেওয়ার শেষ তারিখ ৩০ জুন। প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য পরিচালক, শিশু কানন, ২/৩০, রাজিয়া সুলতানা রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭—এই ঠিকানায় যোগাযোগ করতে বলা হয়েছে। মুঠোফোন: ০১৭১৬৮৮৮৫৫১। বিজ্ঞপ্তি।