প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরায় মায়ের পেটে বুলেটবিদ্ধ শিশু সুরাইয়ার অবস্থা আগের চেয়ে ভালো। ঢাকা মেডিকেল কলেজের শিশু সার্জারি বিভাগের প্রধান আশরাফুল হক গতকাল শনিবার এ কথা জানান।
গতকাল শিশুটির মূল চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক কানিজ হাসিনা বলেন, ‘জন্মের আট-নয় দিন পর থেকে স্বাভাবিক হৃৎস্পন্দনের বাইরেও আমরা সুরাইয়ার বুক থেকে অন্য একটা শব্দ পাচ্ছিলাম। হৃদ্রোগ বিশেষজ্ঞরা মনে করছেন, ওর হৃদ্যন্ত্রে একটি ছিদ্র থাকতে পারে। ইকোকার্ডিওগ্রাম করলে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।