শিশুটি আট মাস ধরে কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই কিশোরের বাড়ি যশোরে
এই কিশোরের বাড়ি যশোরে

প্রায় আট মাস ধরে এ শিশুটি কারাগারে আছেন। তাঁর কোনো আইনজীবী নেই। তাই জামিনও পাচ্ছে না।
কাঁদতে কাঁদতে শিশুটি গত ৬ মার্চ প্রথম আলোকে বলেন, আমার বাবা-মাকে খুব দেখতে ইচ্ছা করছে। কিন্তু আমিতো বন্দি। অন্যদের বাবা-মা যখন তাদের দেখতে আসে তখন আমার খুব খারাপ লাগে। তার গ্রামের বাড়ি যশোরের শার্শায়।
শিশু আইন অনুযায়ী, অপরাধের সংস্পর্শে আসা প্রত্যেক শিশুর আইনগত সুবিধা পাওয়ার তাঁর অধিকার রয়েছে। এ ব্যাপারে ব্লাস্টের আইনজীবী জামিউল হক ফয়সাল প্রথম আলোকে বলেন, অবশ্যই এই শিশুটিকে আইনগত সুবিধা দেব। তার পক্ষে আদালতে জামিনও আবেদন করব।
মামলার বিবরণ থেকে জানা যায়, গত বছরের ১৪ জুন গুলিস্তান এলাকা থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার হন তিন শিশু। এদের বিরুদ্ধে গত ১৭ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলাটি বর্তমানে ঢাকার শিশু আদালতে বিচারাধীন। গত ৬ মার্চ এই শিশুটিকে কিশোর উন্নয়ন কেন্দ্র থেকে আদালতে হাজির করা হয়। বাকি দুই শিশু জামিন পেয়ে​ছে।
মামলায় এই শিশুটির বয়স উল্লেখ করা হয়েছে ১৪ বছর।