শিশুটি কার?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুটফুটে চেহারার আট বছরের শিশুটি অর্ধ অচেতন অবস্থায় পড়ে ছিল ঢাকার আশুলিয়ার বাইপাইল এলাকায়৷ সেখান থেকে গত শুক্রবার রাতে এক নারী তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে রেখে যান৷ এর পর থেকে তিন দিনেও শিশুটির স্বজনদের খোঁজ মেলেনি৷
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার শিকার হয়ে শিশুটি মাথা ও বুকে আঘাত পায়৷ গুরুতর অবস্থায় হাসপাতালে আনার পর তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেখে চিকিৎসা দেওয়া হয়৷ বুকের সমস্যার কারণে গতকাল রোববার তাকে রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালে স্থানান্তর করা হয়৷ হাসপাতালে ভর্তির পর শিশুটি তার নাম শরীফ বলে জানায়৷ তবে মা-বাবার নাম-ঠিকানা বলতে পারেনি৷