শিশুটি কার?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের টিকিট কাউন্টারের সামনে থেকে এক কন্যাশিশুকে (৩) উদ্ধার করা হয়েছে। মাইকিং করেও তার অভিভাবককে পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেল চারটার দিকে এক ব্যক্তি শিশুটিকে টিকিট কাউন্টারের সামনে রেখে চলে যায়। এর কিছুক্ষণ পর থেকে শিশুটি কান্না শুরু করে। পরে মেডিকেল পুলিশ ফাঁড়ি ও আনসার সদস্যরা বিষয়টি জানতে পেরে শিশুটিকে হেফাজতে নেন। পরে শিশুটির অভিভাবকের খোঁজে মাইকিং করে।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া বলেন, ‘শিশুটি আমাদের হেফাজতে আছে। সে বাক্‌প্রতিবন্ধী বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি শাহবাগ থানাকে জানিয়েছি।