শিশুটি বাঁচতে চায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বছরের সালমান রহমান দিগন্তের হূৎপিণ্ডের একটি রক্তনালি শুকিয়ে গেছে। একই সঙ্গে রয়েছে একটি ফুটো। চিকিৎসকেরা বলেছেন, ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তার নতুন রক্তনালি সংযোজন করা সম্ভব। কিন্তু এ জন্য দরকার অনেক টাকার। শিশুটির বাবা কাজী মিজানুর রহমান গরিব শ্রমজীবী মানুষ। ফেনীর মোটবী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে তাঁর বাড়ি। তাই সন্তানের চিকিৎসার জন্য তিনি সমাজের বিত্তবানদের কাছে সাহায্য প্রার্থনা করছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: কাজী মিজানুর রহমান, হিসাব নম্বর ১৪০.১০১.২০৩৩০১, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, ফেনী শাখা। বিজ্ঞপ্তি।