শিশুটি বাবা-মায়ের কাছে ফিরে যেতে চায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুটির নাম মাহমুদুল হাসান। বয়স ১০ বছর। বাবা-মায়ের নাম বলতে পারলেও নিজের ঠিকানা বলতে পারে না। ৮ মার্চ শিশুটিকে কলাবাগান থানার পুলিশ তাদের হেফাজতে নেয়। পরদিন আদালত ১০ মার্চ শিশুটিকে টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেন।
আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপসহকারী পরিদর্শক (এএসআই) আবদুল হামিদ প্রথম আলোকে বলেন, শিশু মাহমুদুল হাসানকে নিরাপদ হেফাজতে রাখতে আদালতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার এসআই মোহাম্মদ সাইফুল ইসলাম। পরে আদালত টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দিয়েছেন। এখন সেখানেই অবস্থান করছে শিশুটি।
শিশু মাহমুদুল আদালত এলাকায় প্রথম আলোকে বলেন, কীভাবে আমি হারিয়ে গেছি, তা বলতে পারব না। মা-বাবার কাছে যেতে চাই।