শিশুটিকে ফিরে পেলেন বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবা শাহীন সিকদার (বাঁয়ে) ও চিকিৎসক সালাহউদ্দীনের সঙ্গে শিশু সৌরভ
বাবা শাহীন সিকদার (বাঁয়ে) ও চিকিৎসক সালাহউদ্দীনের সঙ্গে শিশু সৌরভ

রাজধানীর মিরপুর থেকে হারিয়ে যাওয়া শিশুটিকে ফিরে পেয়েছেন তার বাবা শাহীন সিকদার। এর আগে আজ শুক্রবার সকালে শিশুটিকে পেয়ে নিজের হেফাজতে রেখেছিলেন চিকিৎসক সালাহউদ্দীন।
বাবা শাহীন সিকদার জানান, তাঁর শিশুর নাম সৌরভ। বয়স সাড়ে চার বছর। তাঁদের বাসা মিরপুর রাইনখোলা কাঁচাবাজারের পেছনে। আজ সকাল ১০টার দিকে সে খেলতে বেরিয়ে যায়। এরপর থেকে পাওয়া যাচ্ছিল না। তিনি জানান, সৌরভ একটু চঞ্চল প্রকৃতির। এর আগেও সে একবার হারিয়ে গিয়েছিল।
এর আগে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা-শনির আখড়া রুটের একটি বাস থেকে শিশু সৌরভকে পান চিকিৎসক সালাহউদ্দীন। সে সময় সৌরভের সঙ্গে কেউ ছিল না। তার পরনে ট্রাউজার আর গেঞ্জি ছিল। সে শুধু বলতে পেরেছিল, চিড়িয়াখানায় গিয়েছিল। পরে শিশুটিকে নিউ ইস্কাটনের লেজার হাসপাতালে নিজের হেফাজতে রাখেন সালাহউদ্দীন।
সৌরভের হারিয়ে যাওয়া নিয়ে আজ শুক্রবার দুপুরে প্রথম আলো অনলাইনে একটি সংবাদ প্রকাশ করা হয়। বাবা শাহীন সিকদার বলেন, প্রথম আলোর সংবাদের সূত্র ধরে ছেলেকে ফিরে পেয়েছেন। প্রথম আলোকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।