শিশুটিকে বাঁচাতে এগিয়ে আসুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার মালিবাড়ির ফকিরাবাজার গ্রামের শাহ মো. আনিছুর রহমান শাহীনের ছয় বছরের ছেলে প্রান্তিক অ্যাপলাস্টিক অ্যানিমিয়া রোগে আক্রান্ত হয়েছে। প্রান্তিক ঢাকার পরশমণি ল্যাবরেটরি স্কুলের নার্সারির ছাত্র। বর্তমানে সে ঢাকার শিশুরোগ বিশেষজ্ঞ অলিয়া শারমিনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে। তাকে বাঁচাতে জরুরি ভিত্তিতে অস্থিমজ্জা প্রতিস্থাপন (বোনম্যারো ট্রান্সপ্লান্ট) করতে হবে। এতে অনেক অর্থের দরকার।

প্রান্তিকের বাবা বাংলাদেশ বিমানের বেসরকারি ক্যানটিনে স্বল্প বেতনে চাকরি করছেন। চার বছর ধরে ছেলের চিকিৎসা করাতে গিয়ে বাবা আনিছুর রহমান প্রায় নিঃস্ব হয়ে পড়েছেন। তাঁর পক্ষে অস্থিমজ্জা প্রতিস্থাপনের টাকা সংগ্রহ করা কোনোক্রমেই সম্ভব হচ্ছে না। শিশুটিকে বাঁচাতে তার পরিবার হূদয়বান মানুষের সহযোগিতা চায়।

সাহায্য পাঠানোর ঠিকানা: ডাচ্-বাংলা ব্যাংক, আশকোনা শাখা, ঢাকা, হিসাব নম্বর ২০২১৫১০০০৭৮১৯। বিজ্ঞপ্তি।