শিশুটিকে বাঁচাতে এগিয়ে আসুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট্ট মায়াবী এ শিশুটির নাম শোভন। বয়স মাত্র দুই বছর। এটুকু বয়সে শিশুটির দুরারোগ্য ব্যাধি ক্রনিক ইডিওপ্যাথিক থ্রমবসিটোপেনিক হয়েছে। এতে শিশুর রক্তের প্লাটিলেট কমে যাচ্ছে। শরীরের কোনো অংশে সামান্য আঘাত পেলে ওই অংশ কালো হয়ে যায়। পারছে না ঠিকমতো চলাচল করতে। প্রতি মাসে দুবার করে শোভনের রক্তের প্লাটিলেট পাল্টাতে হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু বিশেষজ্ঞ আফিকুল ইসলাম জানিয়েছেন, শোভনকে দ্রুত বিদেশে নিয়ে উন্নত চিকিত্সা করাতে হবে। এ জন্য অন্তত চার লাখ টাকা প্রয়োজন। শোভনের বাবা হাবিবুর রহমান বেসরকারি নিরাপত্তা সংস্থা জিফোরে সামান্য বেতনের চাকরি করেন। একমাত্র সন্তানকে সুস্থ করতে তাঁর পক্ষে যত দূর করা সম্ভব, তিনি করেছেন। তাঁর পক্ষে চার লাখ টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব নয়। তাই শোভনকে বাঁচাতে সমাজের হূদয়বান ও বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: হাবিবুর রহমান, সঞ্চয়ী হিসাব নম্বর: ১৩২২১০২০০১৩১৮০, প্রাইম ব্যাংক লিমিটেড, বনানী শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।