প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশুটির নাম মুনিয়া। বয়স মাত্র পাঁচ বছর। গত বছরের জানুয়ারি মাসে মুনিয়া হঠাত্ অসুস্থ হয়ে পড়ে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, মুনিয়ার হাঁটুর হাড়ে ক্যানসার হয়েছে। বর্তমানে সে সিটি জেনারেল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চিকিত্সক মোহাম্মদ এহতেশামুল হকের অধীনে চিকিত্সা নিচ্ছে। চিকিত্সক জানিয়েছে, মুনিয়াকে সম্পূর্ণ সুস্থ করতে অন্তত চার লাখ টাকা লাগবে। মুনিয়ার বাবা বাদশাহ মিয়া ছবি বাঁধাইয়ের দোকানে কাজ করে মাসে মাত্র তিন হাজার টাকা পান। তাঁর পক্ষে ওই চার লাখ টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব নয়। এ অবস্থায় একমাত্র মেয়ে মুনিয়াকে বাঁচাতে সমাজের হূদয়বান ও বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. বাদশাহ মিয়া, সঞ্চয়ী হিসাব নম্বর: ৩৪১২৩৪১৪, জনতা ব্যাংক, ফার্মগেট শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।