প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুটফুটে এই শিশুটির নাম শশী। বয়স মাত্র চার বছর দুই মাস। জন্মের পর থেকে শশী হূদরোগে আক্রান্ত। ঢাকার জাতীয় হূদরোগ ইন-স্টিটিউটের চিকিৎসকেরা জানিয়েছেন, শশীর হূৎপিণ্ডে চর্বি হওয়ায় তা কুঁচকে গেছে। এতে তার হূৎপিণ্ড ঠিকমতো স্পন্দিত হচ্ছে না। শশীকে সুস্থ করতে হলে দ্রুত বিদেশে নিয়ে অস্ত্রোপচার করাতে হবে। এ জন্য প্রয়োজন অন্তত ১৫ লাখ টাকা।শশীর বাবা আলতাফ হোসেন বেসরকারি উন্নয়ন সংস্থার একজন কর্মী, মা গৃহিণী। তাঁদের পক্ষে মেয়ের চিকিৎসার ওই টাকা জোগানো একেবারেই অসম্ভব। শশীকে বাঁচাতে সমাজের হূদয়বান ও বিত্তবান ব্যক্তি এবং স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন তাঁরা। সাহায্য পাঠানোর ঠিকানা: আলতাফ হোসেন, সঞ্চয়ী হিসাব নম্বর: ১৬১.১০১.৩৭৭১৪, ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড, সৈয়দপুর শাখা, নীলফামারী। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি।