এই মেয়েশিশুটির জন্ম গত ১২ মার্চ। এখনো ওর নামই রাখতে পারেননি বাবা-মা। রাখবেনই বা কীভাবে। জন্মের সময় শিশুটির সব নাড়ি ও লিভার পেটের বাইরে চলে যায়। এগুলো একটা পর্দা দিয়ে ঢাকা ছিল। পরে পর্দাটিও যায় ফেটে। ঢাকা শিশু হাসপাতালে জরুরিভাবে অস্ত্রোপচার করে একটি কৃত্রিম পর্দা দিয়ে তা ঢেকে দেওয়া হয়। এ ছাড়া শিশুটির আরও কিছু শারীরিক সমস্যা দেখা যায়। শিশুটি বর্তমানে শিশু হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডের ২০ নম্বর শয্যায়। ওকে প্রচুর এ-পজিটিভ রক্ত, দামি ওষুধ ও ইনজেকশন দিতে হচ্ছে। এ জন্য প্রচুর টাকা লাগছে। কিন্তু বাবা সোহেল আহমেদের পক্ষে আর প্রিয় সন্তানের চিকিৎসা চালানো সম্ভব হচ্ছে না। এ অবস্থায় শিশুটিকে বাঁচাতে সমাজের হূদয়বান ও বিত্তবান ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানানো হয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা: রিজিয়া বেগম, সঞ্চয়ী হিসাব নম্বর: ৫০২২, উত্তরা ব্যাংক লিমিটেড, শ্যামলী শাখা, ঢাকা। মুঠোফোন: ০১১৯০৮৭৭৮৮৪। বিজ্ঞপ্তি।