প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নদীতে মাছ ধরছিল ৮-১০টি শিশু। আকস্মিক পানির তোড়ে ভেসে যায় একজন ছাড়া সবাই। এ সময় নদীর ওপরের সেতু দিয়ে যাওয়া এক ব্যক্তি গোঙানির শব্দ শুনতে পান। তিনি এগিয়ে গিয়ে দেখেন, একটি শিশু খুঁটি আঁকড়ে ধরে পানির তোড় থেকে নিজেকে রক্ষার চেষ্টা করছে। তখন ওই ব্যক্তি দৌড়ে রশি নিয়ে আসেন। এরপর রশি নিচে ফেলে শিশুটিকে টেনে তোলেন। গতকাল শনিবার ঘটনাটি ঘটেছে মালয়েশিয়ার সেলাঙ্গর প্রদেশের বুকিট বেরানটাং এলাকায়। শিশুটিকে উদ্ধার করেছেন যে ব্যক্তি, তিনি একজন বাংলাদেশি। নাম মোহাম্মদ আসাবুদ্দিন (২৬)। ভেসে যাওয়া শিশুদের মধ্যে চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিউ স্ট্রেইট টাইমস