শিশুটির চিকিৎসায় পাঁচ লাখ টাকা প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ সদর উপজেলার নয়াগাঁও গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী আবদুল বাতেনের মেয়ে নাইমাতুল জিনান ইয়াসফারের (৩) হার্টে ছিদ্র ধরা পড়েছে। এ ছাড়া তার রক্তনালিতেও সমস্যা আছে। জাতীয় হূদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসকেরা তার ভাল্ভ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন। জরুরি ভিত্তিতে তাকে ভারতে নিয়ে অস্ত্রোপচার করার পরামর্শ দিয়েছেন তাঁরা। এ জন্য প্রায় পাঁচ লাখ টাকার প্রয়োজন। কিন্তু এত টাকা ইয়াসফারের বাবার পক্ষে জোগাড় করা সম্ভব হচ্ছে না। তাই তার পরিবার সমাজের সহূয় মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা: আবদুল বাতেন, ব্যাংক হিসাব নম্বর ২১৯০১, ইসলামী ব্যাংক লিমিটেড, মুন্সিগঞ্জ শাখা। যোগাযোগ: ০১৯২৩৩০০৪২২। বিজ্ঞপ্তি।