প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুটফুটে হাস্যোজ্জ্বল এই শিশুটির নাম সবুজ। বয়স মাত্র পাঁচ বছর। জন্ম থেকে সবুজের হূৎপিণ্ডে একটি ছিদ্র রয়েছে। চিকিৎসকেরা জানান, অস্ত্রোপচার করলে সবুজকে সুস্থ করা সম্ভব। এ জন্য প্রয়োজন অন্তত এক লাখ টাকা।সবুজের বয়স যখন দুই মাস, তখন তার বাবা তাকে ও তার মা শিখা বেগমকে ছেড়ে চলে যান। এর পর থেকে রাজধানীর কমলাপুরে মানুষের বাসায় কাজ করে সংসার চালান শিখা। এ অবস্থায় মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়ে ইতিমধ্যে তিনি ৫০ হাজার টাকা পেয়েছেন। প্রয়োজন আরও ৫০ হাজার টাকা। ছেলেকে সুস্থ করতে শিখা আবারও সমাজের হূদয়বান ও বিত্তবান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: শিখা বেগম, সঞ্চয়ী হিসাব নম্বর: ১০৫.১০১.৩৬৩৪৩৫, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, মতিঝিল শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।