শিশুটির মা-বাবা কে?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে মিরপুর চিড়িয়াখানা-শনির আখড়া রুটের নূরে মক্কা পরিবহনের একটি বাসে একটি শিশু পাওয়া গেছে। শিশুটির বয়স আনুমানিক চার বছর। শিশুটি এখন সালাহউদ্দীন নামের একজন চিকিৎসকের হেফাজতে আছে।
সালাহউদ্দীন প্রথম আলোকে বলেন, আজ শুক্রবার দুপুরে বাসে তিনি শিশুটিকে পান। তার সঙ্গে কেউ ছিল না। পরনে ট্রাউজার আর গেঞ্জি। শিশুটি শুধু বলতে পারছে, সে চিড়িয়াখানায় গিয়েছিল। কিন্তু কার সঙ্গে গিয়েছিল, তা বলতে পারছে না। বাবার নাম বলছে শাহীন সরদার।
সালাহউদ্দীন বলেন, তিনি প্রথমে শিশুটিকে মালিবাগ পুলিশ বক্সে কর্তব্যরত পুলিশ সদস্যদের হেফাজতে দিতে চেয়েছিলেন। কিন্তু শিশুটি পুলিশ দেখে ভয় পেয়ে যায়। এখন নিউ ইস্কাটনের লেজার হাসপাতালে তাঁর নিজের হেফাজতে শিশুটিকে রেখেছেন। সালাহউদ্দীনের মোবাইল নম্বর ০১৫৫২৪২০৬৭৮।