শিশুদের কলকাকলিতে মুখর জাদুঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুদের কলকাকলিতে গতকাল মুখর ছিল বাংলাদেশ জাতীয় জাদুঘর। তারা এসেছিল পুরস্কার নিতে। ছবি এঁকে, সুন্দর করে লিখে শিশুরা জিতে নিয়েছে এসব পুরস্কার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৪তম শাহাদতবার্ষিকীতে জাতীয় শোক দিবস, মহান বিজয় দিবস ২০০৯ উদ্যাপন এবং অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১০ উদ্যাপন উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও সুন্দর বাংলা হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।এই তিন প্রতিযোগিতায় মোট ৯১ জন বিজয়ীর হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি, সংস্কৃতিসচিব হেদায়েতুল্লাহ আল মামুন। তিনি বলেন, রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে প্রতিষ্ঠা এবং দেশের স্বাধীনতা অর্জনে যে বীরেরা অগ্রণী ভূমিকা পালন করেছেন, তাঁদের সম্পর্কে শিশু-কিশোরদের বেশি বেশি গল্প শোনানো খুবই জরুরি। এ প্রসঙ্গে তিনি ক্ষুদিরাম, মাস্টারদা সূর্য সেন, বাঘা যতীন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ সংগ্রাম, আত্মত্যাগ ও বীরত্বগাথার উল্লেখ করেন।রবীন্দ্রনাথের গীতিনাট্য ‘বাল্মীকি প্রতিভা’১২ মার্চ বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে মঞ্চায়ন হতে যাচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাল্মীকি প্রতিভা। সিটি ব্যাংক এবং আমেরিকান এক্সপ্রেস বাংলাদেশের আয়োজনে গীতিনাট্যটি পরিবেশন করবে সুরলোক ও নৃত্যাঞ্চল।গতকাল গুলশানের একটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। এতে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কে মাহমুদ সাত্তার, প্রধান যোগাযোগ কর্মকর্তা মাসরুর আরেফিন, সুরলোকের সভাপতি চঞ্চল খান, নৃত্যাঞ্চলের সমন্বয়কারী মুহাম্মদ জাহাঙ্গীর, নৃত্যপরিচালক সুকল্যাণ ভট্টাচার্য, নৃত্যশিল্পী শামীম আরা নীপা ও শিবলী মহম্মদ।বাল্মীকি প্রতিভা রবীন্দ্রনাথের মাত্র ২০ বছর বয়সে লেখা প্রথম গীতিনাট্য। গীতিনাট্য হিসেবে মঞ্চায়নের উদ্দেশ্যে রচিত হলেও পরে এটি নৃত্যনাট্যে পরিবর্তিত হয়। ১৮৮১ সালে ‘বিদ্যাভাজন সমাগম সম্মিলনী’তে এর প্রথম প্রদর্শনী হয়। যেখানে কবিগুরু নিজেই বাল্মীকি চরিত্রে অভিনয় করেন।জুলাইতে ফোবানা সম্মেলনআগামী ২ থেকে ৪ জুলাই যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে ২৪তম নর্থ আমেরিকা বাংলাদেশ সম্মেলন। উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের ফেডারেশন ফোবানা। ফোবানার সদস্যদের নিয়েই এ সম্মেলন। তিন দিনের এই সম্মেলনে শিল্প-সংস্কৃতি, শিক্ষা ও ব্যবসার প্রদর্শনী হবে। এতে অংশ নেবেন বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের খ্যাতিমান তারকারা। আয়োজক বাংলাদেশ একাডেমি অব পারফরমিং আর্টস।গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে ‘ফোবানা যুক্তরাষ্ট্র বাংলাদেশ ট্রেড মিশন’ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।সম্মেলনে জানানো হয়, নতুন প্রজন্ম এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ সামনে রেখে দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতি এতে তুলে ধরা হবে।সম্মেলনে ফোবানার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন যুক্তরাষ্ট্র থেকে আসা বাংলাদেশ ট্রেড মিশনের কো-চেয়ারম্যান মোহাম্মদ ইসলাম।শিল্পী কাইয়ুম চৌধুরীর ৭৮তম জন্মবার্ষিকীআজ ৯ মার্চ বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরীর ৭৮তম জন্মবার্ষিকী। ছয় দশকের বেশি সময় ধরে একাগ্র শিল্পসাধনায় তিনি আমাদের চারুকলার জগেক সমৃদ্ধ করেছেন। অনুপ্রাণিত করেছেন বহু শিক্ষার্থী ও শিল্পীকে।প্রসঙ্গত, তিনি ১৯৫৪ সালে গভর্নমেন্ট ইনস্টিটিউট অব আর্টস (বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ) থেকে চারুকলায় স্নাতক ডিগ্রি লাভ করেন। এ পর্যন্ত তাঁর চারটি একক প্রদর্শনী আয়োজিত হয়েছে এবং দলবদ্ধ অনেক প্রদর্শনীতে অংশ নিয়েছেন। তিনি ১৯৭৭ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমী পুরস্কার এবং ১৯৮৬ সালে একুশে পদক পান।এ উপলক্ষে আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় বেঙ্গল শিল্পালয়ে আয়োজন করা হয়েছে তাঁর বন্ধুজনের ও আত্মজনের এক প্রীতি সম্মিলন।