শিশুদের খাবার ও বস্ত্র দেওয়ার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ জেলা কারাগারে ছয় মাস থেকে চার বছর বয়সী ১২টি শিশুর জন্য প্রয়োজনীয় খাদ্য ও বস্ত্র সরবরাহের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক ও কারাগারে থাকা শিশু-কিশোরদের অবস্থা উন্নয়ন কমিটির সভাপতি সিদ্দিকুর রহমান। গতকাল মঙ্গলবার কারাগারের তত্ত্বাবধায়কের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এ নির্দেশ দেন।কারা তত্ত্বাবধায়ক আনোয়ারুল হক জানান, শিশুদের ব্যাপারে কারাধ্যক্ষসহ সংশ্লিষ্ট সবাই প্রতিদিন বিশেষ নজরদারি করে থাকেন।