প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল বুধবার রাজারবাগ পুলিশ প্যারেড গ্রাউন্ডে ‘রঙে আঁকি মুক্তিযুদ্ধ’ নামে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। কমিউনিকেশন বিল্ড-আপ ফাউন্ডেশন আয়োজিত এই প্রতিযোগিতায় ৬ থেকে ১৩ বছরের শিশুরা দুটি গ্রুপে অংশ নেয়। তারা মুক্তিযুদ্ধ নিয়ে নিজেদের ভাবনাগুলো কাগজে আঁকে। এতে বিচারক ছিলেন মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বুলবুল মহলানবীশ। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বিজ্ঞপ্তি