শিশুদের জন্য ইসলামী ব্যাংকের অনুদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত বিশেষ শিশুদের শিক্ষাভবন নির্মাণে ১৫ কোটি টাকা সহযোগিতা দিচ্ছে ইসলামী ব্যাংক। যশোর সেনানিবাসে প্রয়াস স্কুলের ৪০০ শিক্ষার্থীর জন্য ৪২ বিঘা জমির ওপর এ শিক্ষাভবন নির্মাণ করা হবে। এ উপলক্ষে গত মঙ্গলবার ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান ও প্রয়াস স্কুল, যশোর ক্যাম্পাসের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসেন এক সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস এম মতিউর রহমান, ইসলামী ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরসের চেয়ারম্যান আবু নাসের মোহাম্মদ আব্দুজ জাহের প্রমুখ। বিজ্ঞপ্তি।