শিশুদের জন্য জার্নাল বের করার পরিকল্পনা মুহম্মদ জাফর ইকবালের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশিষ্ট শিক্ষাবিদ ও জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, নতুন জিনিস বের করার আনন্দই আলাদা। ছোট বাচ্চাদের জন্য একটি জার্নাল বের করার পরিকল্পনা নেওয়া হয়েছে। শিগগির পরিকল্পনাটি বাস্তবায়নের কাজও শুরু হবে।গতকাল বুধবার দুপুর ১২টায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে এক সেমিনারে তিনি কথাগুলো বলেন। বিশ্ববিদ্যালয়ের সিএসসি সোসাইটি আয়োজিত ‘গবেষণা প্রবন্ধ লেখার কলাকৌশল’ শীর্ষক সেমিনারে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুশান্ত কুমার দাস, ইয়াসমীন হক ও আখতারুল ইসলাম। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন ইয়ামিন রহমান ও জাহিদ হাসান। সেমিনারে আড়াই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।