শিশুদের জন্য পাঁচ শয্যার নতুন ওয়ার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী আধুনিক সদর হাসপাতালে শিশুদের জন্য পাঁচ শয্যার বিশেষ পরিচর্যা ওয়ার্ড চালু করা হয়েছে। গতকাল শনিবার সকালে স্থানীয় সাংসদ আসাদুজ্জামান নূর আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।নতুন এই ওয়ার্ডে রয়েছে তিনটি ইনকিউবেটর মেশিন, দুটি ফটোথেরাপি মেশিন, একটি ডিজিটাল পরিমাপ যন্ত্র ও একটি স্পটলাইট। গতকাল সকালে এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আসাদুজ্জামান নূর, সিভিল সার্জন শওকত আলী, বিএমএয়ের জেলা সভাপতি মমতাজুল ইসলাম, হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফজলুল হক প্রমুখ।সিভিল সার্জন শওকত আলী জানান, ইউনিসেফের আর্থিক সহায়তায় ১০ লাখ টাকা ব্যয়ে নতুন ওয়ার্ডটি চালু করা হয়েছে।উদ্বোধন শেষে হাসপাতালের সমেঞ্চলন কক্ষে স্বাস্থ্যসেবা উন্নয়ন কমিটির সভায় সাংসদ আসাদুজ্জামান নূর বলেন, আগামী মার্চের মধ্যে ১০০ শয্যার এ হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করতে হাসপাতালে আরেকটি ভবন নির্মাণের কাজ শুরু হবে।